গাজোলে ঘাকশোল ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ভারত সেবাশ্রমের জন সম্মেলন। এই অনুষ্ঠান শুরু হয় শনিবার। অভয়চরণ ইংলিশ অ্যাকাডেমির দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার ছিল এর দ্বিতীয় দিন। এদিন আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় বৈদিক শান্তিযজ্ঞের আয়োজন করা হবে বলে উদ্যোক্তা সূত্রে জানা গেছে। উপস্থিত ছিলেন স্বামী বৈবাস্বত্বা মহারাজ সহ আরও অনেকেই। এদিনের অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত।
উত্তরবঙ্গ বিরল মন্দিরের সহ-সম্পাদক কাজল কুমার কুণ্ডু জানিয়েছেন, শনিবারে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে। রবিবার রাতে যজ্ঞের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন।